We care about your HEART, We care about your LIFE

Call for Help

News & Events

টাঙ্গাইলের নাগরপুর শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

হৃদয় দিয়ে হার্টকে জানুন’ এ স্লোগানকে ধারণ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে বছর ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইনের অংশ...
News & Events

টাঙ্গাইলের নাগরপুর শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

হৃদয় দিয়ে হার্টকে জানুন’ এ স্লোগানকে ধারণ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে বছর ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইনের অংশ...

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে টাঙ্গাইলে ফ্রি হার্ট ক্যাম্প

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দুয়াজানি গ্রামের শহীদ ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে একটি ফ্রি হার্ট ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি, খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন চিকিৎসক ডা. আপন সাহা এবং মনোবিদ্যা বিশেষজ্ঞ দিগ্বিজয় ঘোষ রোহন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সদস্য শান্তনু ঘোষ।

Founder & President-এর বার্তা

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার Founder & President, Prof. Dr. Triptish Chandra Ghose বলেন,
“হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

উল্লেখ্য, হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা গত প্রায় ২০ বছর ধরে দেশব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Heart Care Founation

Your heart is precious. Together, with your donations, we can power the research that helps protect it if something goes wrong.

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

World Heart Day 2026 Bangladesh: “Don’t Miss a Beat”

World Heart Day 2026 Bangladesh: “Don’t Miss a Beat”

বিশ্বজুড়ে প্রতি বছর ২ কোটি (২০ মিলিয়ন)-রও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় হৃদরোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ (CVD)। তবে আশার কথা হলো—এসব মৃত্যুর...