We care about your HEART, We care about your LIFE

Call for Help +8802334400830
রক্তে কোলেস্টেরল কি, এর কাজ, মাত্রা ও নিয়ন্ত্রণের উপায়

রক্তে কোলেস্টেরল কি, এর কাজ, মাত্রা ও নিয়ন্ত্রণের উপায়

কোলেস্টেরলের ভারসাম্যহীনতা (ডিসলিপিডেমিয়া) কেন ঘটে, এর ক্ষতিকর প্রভাব এবং সুস্থ থাকার কার্যকরী উপায় সম্পর্কে বিস্তারিত জানুন।

রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা বা ডিসলিপিডেমিয়া

কোলেস্টেরল কি?

কোলেস্টেরল আসলে ফ্যাট জাতীয় এক প্রকার পদার্থ...

  • কোলেস্টেরল একটি নরম, সাদা মোমের ন্যায় বস্তু যা রক্তস্রোতে পাওয়া যায়।
  • রাসায়নিক গঠন অনুসারে জটিল মনোহাইড্রিক সেকেন্ডারি অ্যালকোহল এবং স্টেরল পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য।
  • কোলেস্টেরল পানিতে গলে না অথচ ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহলসহ যে কোনও ফ্যাট দ্রাবকেই গলে যায়।
  • চর্বি বা তেলের সঙ্গে যুক্ত হলে প্রচুর পরিমাণে জল শুষে নিতে পারে।
  • আমাদের সকলের দেহে কোলেস্টেরল আছে। আমাদের দেহই কোলেস্টেরল তৈরি করে।
  • প্রতিদিন গড়ে এক থেকে ১.৫ গ্রাম কোলেস্টেরল আমাদের দেহে সংশ্লেষিত হয়।
  • মাংস এবং গবাদি পশুজাত খাদ্যেও কোলেস্টেরল থাকে। উদ্ভিদজাত খাদ্যে কোলেস্টেরল থাকে না।
  • আমরা খাদ্য থেকে দৈনিক কমবেশি মাত্র ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল পেয়ে থাকি।

লাইপোপ্রোটিনের বিভিন্ন রূপ

রক্তে কোলেস্টেরল প্রবাহিত হয় লাইপোপ্রোটিন যৌগ রূপে। এই লাইপোপ্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিনযুক্ত কোলেস্টেরল। যাতে বিভিন্ন ঘনত্বের প্রোটিন থাকে, যেমন—

  • হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা HDL: ভালো কোলেস্টেরল
  • লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা LDL: খারাপ কোলেস্টেরল
  • ইন্টারমিডিয়েট লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা ILDL
  • ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা VLDL
  • কাইলোমাইক্রন (Chylomicron)

তবে সব ধরনের কোলেস্টেরলই হৃদরোগের ঝুঁকির সাথে সম্পর্কিত।

কোলেস্টেরল আমাদের শরীরে কি কাজে লাগে?

  • দেহের নানা গুরুত্বপূর্ণ কাজে কোলেস্টেরল অপরিহার্য।
  • পুরুষ এবং নারীর সেক্স হরমোন (ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এস্ট্রাডিয়ল ইত্যাদি) উৎপাদন।
  • ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকের জন্য গ্লাইকোলেট পিত্ত লবণ তৈরি।
  • ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ।
  • আমাদের কিডনির ওপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স স্টেরয়েড হরমোনের নিঃসরণ।

কোলেস্টেরলের অভাবে কি সমস্যা হতে পারে?

  • কোলেস্টেরলের অভাবে মানুষ তার প্রজনন ক্ষমতা হারাতে পারে।
  • লিভার হারাবে তার হজম করানোর ক্ষমতা। দেহের সমস্ত বিপাকীয় ব্যবস্থা পড়বে ভেঙে।
  • ভিটামিন ডি তৈরিতে পড়বে ঘাটতি, হাড় হবে ভঙ্গুর। দেখা দেবে রিকেট, অস্টিওম্যালেসিয়া। দুর্বল হবে দাঁত।
  • এক কথায় কোলেস্টেরলের অভাবে সুস্থভাবে বেঁচে থাকাটাই দুঃসাধ্য হয়ে যেতে পারে।

রক্তে কোলেস্টেরল কি কারণে বাড়ে?

চর্বি জাতীয় খাবার খেলে রক্তে কোলেস্টেরল বাড়ে। এছাড়া রক্তে কোলেস্টেরল বেড়ে যাবার পেছনে আরো কতগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করে। এই রিস্কফ্যাক্টরগুলো দু'ধরনের হয়:

১. নিয়ন্ত্রণযোগ্য রিস্ক ফ্যাক্টর

  • ডায়াবেটিস
  • হাইপোথাইরয়ডিজম
  • অতিরিক্ত ওজন
  • অপর্যাপ্ত শারীরিক শ্রম

২. অনিয়ন্ত্রণযোগ্য রিস্ক ফ্যাক্টর

  • বংশগত কারণ: বংশগত কারণে শরীরে দেখা দিতে পারে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা।
  • বয়স: বয়স বাড়ার সাথে সাথে রক্তে কোলেস্টেরল বাড়তে পারে। সাধারণত ২০ বছর বয়সের পর থেকে মানবদেহে কোলেস্টেরল বাড়তে শুরু করে।
  • ৫০ বছর বয়স পর্যন্ত পুরুষের দেহে কোলেস্টেরলের পরিমাণ মহিলাদের তুলনায় কম থাকে।
  • অল্পবয়সে মেয়েদের শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের পরিমাণ ছেলেদের তুলনায় বেশি থাকে।
  • মাছের তেল হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। কারণ মাছের তেলের নানা ধরনের আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড রক্তে কোলেস্টেরল, এলডিএল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এবং এইচডিএল বাড়িয়ে দেয়।

লিপিড প্রফাইল বলতে কি বোঝায়?

রক্তে কোলেস্টেরল নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে শুধু টোটাল কোলেস্টেরল পরীক্ষা করানো যেতে পারে। তবে যাদের হৃদরোগ আছে বা যারা হৃদরোগের ঝুঁকিতে আছে তাদের নিচের সবগুলো টেস্টই করাতে হয়, যাকে একত্রে লিপিড প্রফাইল বলে।

  • টোটাল কোলেস্টেরল (TC): এরা উচ্চমাত্রায় রক্তে থাকলে হৃদরোগের ঝুঁকি থাকে।
  • লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (LDL): খারাপ কোলেস্টেরল, যা থাকে ৭৫ থেকে ৮০ শতাংশ জুড়ে। এরাই চর্বিকে ধমনীর দেওয়ালে জমা করে রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে।
  • হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (HDL): ভালো কোলেস্টেরল, যা থাকে ২০ থেকে ২৫ শতাংশ জুড়ে। এরাই চর্বি লিভারে বহন করে নিয়ে যায়।
  • ট্রাইগ্লিসারাইড (TG): এমন একটি কোলেস্টেরল, যাতে খুব অল্প পরিমাণ লাইপোপ্রোটিন থাকে।

লিপিড প্রফাইল রোগীর খালি পেটে বা অভুক্ত অবস্থায় করা উচিত।

অবস্থাভেদে কাঙ্ক্ষিত লিপিড প্রোফাইল

একজন সুস্থ মানুষের লিপিড প্রোফাইল কেমন হওয়া উচিত?

  • মোট কোলেস্টেরল: ২০০ মিলিগ্রামের কম
  • এইচডিএল কোলেস্টেরল: ৪০ মিলিগ্রামের বেশি
  • এলডিএল কোলেস্টেরল: ১৩০ মিলিগ্রামের কম
  • ট্রাইগ্লিসারাইড: ২০০ মিলিগ্রামের কম

একজন হৃদরোগীর জন্য কাঙ্ক্ষিত লিপিড প্রোফাইল কেমন হওয়া উচিত?

  • মোট কোলেস্টেরল: ১২০ মিলিগ্রামের কম
  • এইচডিএল কোলেস্টেরল: ৫০ মিলিগ্রামের বেশি
  • এলডিএল কোলেস্টেরল: ৭০ মিলিগ্রামের কম
  • ট্রাইগ্লিসারাইড: ১৫০ মিলিগ্রামের কম

ডায়াবেটিস রোগীদের রক্তে লিপিড প্রোফাইল কেমন হওয়া উচিত?

  • মোট কোলেস্টেরল: ১৫০ মিলিগ্রামের কম
  • এইচডিএল কোলেস্টেরল: ৪০ মিলিগ্রামের বেশি
  • এলডিএল কোলেস্টেরল: ১০০ মিলিগ্রামের কম
  • ট্রাইগ্লিসারাইড: ১৫০ মিলিগ্রামের কম

ডিসলিপিডিমিয়ার কারণে কি কি রোগ হতে পারে?

রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতার (Dyslipidaemia) কারণে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা যেতে পারে:

  • এথেরোস্ক্লেরোসিস
  • করোনারি আর্টারি ডিজিজ
  • স্ট্রোক
  • পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ
  • মেটাবলিক সিন্ড্রোম
  • অগ্ন্যাশয়ের প্রদাহ

রক্তে কোলেস্টেরলের সাম্যতা বজায় রাখার উপায় কি?

মূলত দুই পদ্ধতিতে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব—জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে।

  • জীবনধারার পরিবর্তন: চর্বি জাতীয় খাবার পরিহার, ধূমপান বর্জন, অতিরিক্ত ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম করা।
  • ফ্যাটি এসিড ও লেসিথিন: মাছের তেলের লিনোলেনিক অ্যাসিড, ইকোসাপেন্টয়ানোয়িক অ্যাসিড রক্তে এইচডিএল বাড়িয়ে দেয়। এছাড়া লেসিথিন নামক ফসফোলিপিড লিভারে তৈরি হয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • নিয়মিত ব্যায়াম ও ধূমপান ত্যাগ করলে এইচডিএল-এর পরিমাণ বৃদ্ধি পায়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণের শেষ ধাপ ও চিকিৎসার নির্দেশনা

  • জীবনধারার কার্যকারিতা: শুধু জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল না পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ (যেমন: স্ট্যাটিন) সেবন শুরু করতে হয়।
  • ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে: যেসকল হৃদরোগীর ডায়াবেটিস রয়েছে, তাদের রক্তের এলডিএল কোলেস্টেরলের পরিমাণ যাই থাকুক না কেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ সেবন করা আবশ্যক।
  • মূল বার্তা: মানুষের দেহে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা হৃদরোগের অন্যতম প্রধান কারণ। তাই এটি নিয়ন্ত্রণ করা গেলেই হৃদরোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব।
✆