We care about your HEART, We care about your LIFE

Call for Help +8802334400830
পুষ্টি ও খাদ্য

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস: হার্ট অ্যাটাকের অন্যতম ঝুঁকি

প্রতিদিনের খাবার কীভাবে নীরবে আপনার হৃদয়ের ক্ষতি করে — এবং কী খাবেন?

✍️ হার্টের রোগী সপ্তাহে কতটি ডিম খেতে পারেন? 🩺 রিস্ক ফ্যাক্টর থাকলে সপ্তাহে দুটির বেশি সম্পূর্ণ ডিম নয়। তবে কুসুম ছাড়া ডিম প্রতিদিনই খাওয়া যায়। 📅 সর্বশেষ পর্যালোচনা: ১৪ নভেম্বর ২০২৬ ⏱ ৮ মিনিটে পড়ুন
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস: হার্ট অ্যাটাকের অন্যতম ঝুঁকি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস হার্ট অ্যাটাকের অন্যতম উপেক্ষিত কারণ। লাল মাংস, ভাজাপোড়া, মিষ্টি ও কোমল পানীয় রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ায়, করোনারি আর্টারি সংকুচিত করে এবং ওজন বৃদ্ধি করে — যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই গাইডে জানুন কোন খাবার সম্পূর্ণ বর্জন করবেন, কোনটা কম খাবেন এবং কোনটা বেশি খাবেন।

মূল পয়েন্ট

  • লাল মাংস (গরু, খাসি, শূকর) রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল বাড়িয়ে করোনারি আর্টারি সংকুচিত করে
  • চকোলেট, মিষ্টি ও কোল্ড ড্রিংক্স পরোক্ষভাবে ওজন বাড়িয়ে হার্ট অ্যাটাকের কারণ হয়
  • গাজর, টমেটো, সবুজ শাকসবজিতে থাকা বিটা-ক্যারোটিন ধমনিতে কোলেস্টেরল জমতে বাধা দেয়
  • রোল, চাওমিন, চিপসের মতো ফাস্ট ফুড নীরবে ক্ষতিকর ফ্যাট যোগ করে
  • প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ২৫-৩০ গ্রামের বেশি ফ্যাট খাওয়া উচিত নয়
  • হোল গ্রেইন বা দানাযুক্ত খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ২১% কমাতে পারে
  • সম্পূর্ণ বর্জন করুন: ধূমপান, মদ, লাল মাংস, ভাজাপোড়া, কোমল পানীয়, ফুল-ক্রিম দুধ
  • বেশি খান: সব ফল, ছোট মাছ, ডিমের সাদা অংশ, সবুজ শাকসবজি, দানাযুক্ত খাবার

Why Diet Matters for Your Heart

Like other risk factors, what you eat plays a major role in causing heart attacks. Red meat such as beef, mutton, and pork can bring on heart disease.

Eating red meat and other fatty foods raises triglyceride and cholesterol levels in the blood. Fatty deposits build up inside the coronary arteries, gradually narrowing them. This is one of the primary causes of coronary artery disease.

Earlier it was believed that red meat should be avoided only after the age of forty. Now, however, experts say that members of families with a history of heart attack should avoid red meat from a very young age.

Foods That Silently Harm Your Heart

Sweets, Chocolate & Soft Drinks

Chocolate, sugar, excess sweets, and soft drinks are equally responsible for heart disease, just like red meat. Eating one or two sweets occasionally will not cause a heart attack — but regular consumption of sweets, chocolate, and soft drinks indirectly causes heart attacks. The extra calories lead to weight gain, and this excess weight is itself a risk factor.

Fast Food

Our busy modern lifestyle is closely tied to fast food. Rolls, chowmein, and chips load the body with large amounts of unhealthy fat — bad for both the heart and the stomach.

Egg Yolk

Egg is an excellent protein — cheap and easy to digest. The problem lies in the yolk. Those with risk factors should eat no more than two eggs per week.

Butter, Ghee & Cheese

People without heart attack risk factors can eat ghee, butter, or cheese until the age of 20-25 — but not in large amounts every day. Cakes, pastries, chocolates, ice cream, chips, and fried snacks should also be minimized. Heart patients with hyperlipidemia and high blood pressure should avoid these entirely.

Daily Fat Limit

An adult should not consume more than 25-30 grams of fat per day. This amount is already present in everyday foods like dal, fish, vegetables, and eggs.

Foods That Protect Your Heart

Colorful fruits and green vegetables are beneficial for the heart. Carrot, tomato, green leafy vegetables, and green peas contain beta-carotene, which plays an important role in preventing heart disease. Beta-carotene blocks cholesterol from depositing in the arteries. Fruits and vegetables also prevent constipation and improve overall health.

Whole grains matter too. A study in America of 285,000 people found that those who substituted half of their snacks with whole grains or grain-containing foods had a 21% lower risk of heart attack. On the other hand, those who took at least one serving of grains among five servings of snacks had comparatively higher risk.

Heart-Healthy Eating: 4 Food Groups

For a healthy heart — especially for heart patients — the right diet is essential. Along with regular medicine and a proper lifestyle, correct food habits are one of the three pillars for heart patients.

Group 1 — Never Touch

  • Cigarette, tobacco leaf, zarda, alcohol, or any other addictive substance

Group 2 — Do Not Eat

  • Red meat (beef or mutton)
  • Shrimp, butter, ghee, dalda, raw salt, and salty foods (chips, pickles)
  • Coca-Cola, Pepsi, or any other soft drink
  • Cake, pastry, ice cream, chocolate, cheese

These foods contain high cholesterol — increasing blood pressure and heart disease risk.

Group 3 — Eat Less

  • Whole egg — once a week, at most twice
  • Farm chicken — best avoided (high cholesterol)
  • Fried foods: chomchom, puri, piyaju, luchi, singara
  • Full-cream milk — avoid; low-fat milk without cream is OK
  • Yogurt, borhani, lassi, coffee — best avoided
  • Sugar, sweets, jam, jelly — in moderation
  • Carrot, potato, sweet pumpkin, bean seeds — slightly higher calorie, eat less
  • Tea is OK

Group 4 — Eat More

  • All vegetables and fruits — rich in vitamins and fiber that remove cholesterol from the blood
  • All fruits — especially banana, papaya, coconut water (great for high BP patients); guava, batabi lebu, amra, amloki, jam, olive are excellent
  • Eat fruits with skin and seeds when possible — even better
  • Small fish — eat plenty
  • Egg white (without yolk) — can be eaten daily

Final Words

  • Bring variety to your menu — eating the same good food repeatedly causes boredom
  • Weigh yourself at least once a week. Losing excess weight reduces blood pressure, cholesterol, and harmful triglycerides
  • Exercise regularly (walking, swimming, cycling). Exercise burns calories, controls weight, and keeps the heart working normally. If you have chest pain or a history of heart attack, be cautious about over-exertion

কেন খাদ্যাভ্যাস হার্টের জন্য গুরুত্বপূর্ণ

অন্যান্য রিস্ক ফ্যাক্টরের মতো খাওয়াদাওয়াও হার্ট অ্যাটাকের জন্য অনেকটাই দায়ী। যেমন — গরুর মাংস, খাসির মাংস বা শূকরের মাংস অর্থাৎ রেড মিট হার্টের রোগ ডেকে আনতে পারে।

রেড মিট ও অন্যান্য চর্বিজাতীয় খাবার খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে এবং করোনারি আর্টারির ভিতরে চর্বিজাতীয় পদার্থ জমতে জমতে আর্টারি সরু হতে থাকে। বলাই বাহুল্য, এটাই করোনারি আর্টারি ডিজিজের অন্যতম কারণ।

আগে ধারণা ছিল চল্লিশ বছর বয়সের পরে রেড মিট খাওয়া উচিত নয়, কিন্তু এখন বলা হয়েছে যেসব পরিবারে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে সেই পরিবারের সদস্যদের একদম অল্প বয়স থেকেই রেড মিট না খাওয়া ভালো।

যে খাবার নীরবে হার্টের ক্ষতি করে

মিষ্টি, চকোলেট ও কোমল পানীয়

রেড মিটের মতোই হার্টের অসুখের জন্য দায়ী চকোলেট, চিনি, অতিরিক্ত মিষ্টি এবং কোল্ড ড্রিংক্স। অবশ্য মাঝেমধ্যে একটা-দুটো মিষ্টি খেলে যে হার্ট অ্যাটাক হবে তা কিন্তু নয়। মিষ্টি, চকোলেট আর কোল্ড ড্রিংক্স পরোক্ষভাবে হার্ট অ্যাটাকের কারণ হয়। নিয়মিত এসব খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের কারণে ওজন বাড়তে থাকে। আর এই বাড়তি ওজন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

ফাস্ট ফুড

আজকাল আমাদের এই অতি ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গেছে ফাস্ট ফুড। হার্টের পক্ষে এই ফাস্ট ফুড কিন্তু একদমই ভালো নয়। রোল, চাওমিন, চিপসের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে অনেকটা ফ্যাট আমাদের শরীরে চলে যায় — যা শুধু হার্টের পক্ষেই নয়, পেটের পক্ষেও খারাপ।

ডিমের কুসুম

ডিম একটা ভালো প্রোটিন, দামেও কম, হজম করাও সহজ, কিন্তু মুশকিলটা হলো ডিমের কুসুমে। তাই যাঁদের রিস্ক ফ্যাক্টর আছে তাঁদের ডিম কম খাওয়াই ভালো — সপ্তাহে দুটোর বেশি নয়।

মাখন, ঘি ও চিজ

যাদের হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর নেই তাঁরা ২০-২৫ বছর বয়স পর্যন্ত ঘি, মাখন বা চিজ খেতে পারেন — তবে রোজ একগাদা করে নয়। কেক, পেস্ট্রি, চকোলেট, আইসক্রিম, চিপস, চানাচুর বা তেলেভাজার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে একেবারে অস্পৃশ্য করে না রেখে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। হৃদরোগী, হাইপারলিপিডিমিয়া ও উচ্চ রক্তচাপের রোগীদের এসব একদম খাওয়া উচিত হবে না।

প্রতিদিনের ফ্যাট সীমা

একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ২৫-৩০ গ্রামের বেশি ফ্যাট খাওয়া উচিত নয়। আর এই পরিমাণ ফ্যাট আমরা রোজকার খাবারের যেমন: ডাল, মাছ, তরকারি, ডিম ইত্যাদির মধ্যেই পেয়ে যাই।

যে খাবার হার্টকে রক্ষা করে

রঙিন ফল আর শাকসবজি হার্টের পক্ষে উপকারী। কারণ গাজর, টমেটো, সবুজ শাকপাতা, মটরশুঁটিতে থাকে বিটা-ক্যারোটিন যা হার্টের অসুখ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ, হলুদ, কমলা শাকসবজিতে থাকা বিটা-ক্যারোটিন ধমনির মধ্যে কোলেস্টেরল জমতে বাধা দেয়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল ও সবুজ শাকসবজি বেশি করে খাবেন।

দানাযুক্ত খাবারও গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমেরিকায় ২ লক্ষ ৮৫ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, যারা অতিরিক্ত স্ন্যাকসের অর্ধেক হোল গ্রেইন বা দানাযুক্ত খাবার গ্রহণ করেন তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অন্যদের তুলনায় ২১ শতাংশ কম।

হৃদহিতকর খাদ্যাভ্যাস: ৪টি গ্রুপ

সুস্থতার জন্য সঠিক খাদ্যাভ্যাস জরুরি — এটা আরও বেশি প্রযোজ্য হৃদরোগীদের বেলায়। নিয়মিত ঔষধ, সঠিক খাদ্যাভ্যাস ও সুষ্ঠু জীবনধারা — এই তিনটিই হৃদরোগীদের জীবনমন্ত্র।

গ্রুপ ১ — ছোঁবেন না

  • সিগারেট, সাদাপাতা, জর্দা, মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য থেকে সব সময় দূরে থাকবেন

গ্রুপ ২ — খাবেন না

  • লাল মাংস (গরু বা খাসির মাংস)
  • চিংড়ি মাছ, মাখন, ঘি, ডালডা, কাঁচা লবণ, লবণ দেওয়া খাবার (চিপস, আচার)
  • কোকা-কোলা, পেপসি বা অন্য কোনো কোমল পানীয়
  • কেক, পেস্ট্রি, আইসক্রিম, চকোলেট, পনির

এসব খাবারে প্রচুর কোলেস্টেরল থাকে — রক্তচাপ তথা হৃদরোগের আশঙ্কা বাড়ায়।

গ্রুপ ৩ — কম খাবেন

  • সম্পূর্ণ ডিম — সপ্তাহে একদিন, বড়জোর দু'দিন
  • ফার্মের মুরগির মাংস — না খেলেই ভালো (প্রচুর কোলেস্টেরল)
  • তেলে ভাজা খাবার: চমচম, পুরি, পিয়াজু, লুচি, সিঙ্গারা
  • ফুল-ক্রিম দুধ — বর্জন করুন; ননী তোলা লো-ফ্যাট দুধ খেতে পারেন
  • দই, বোরহানি, লাচ্ছি, কফি — না খেলেই ভালো
  • চিনি, মিষ্টি, জ্যাম, জেলি — পরিমিত
  • গাজর, আলু, মিষ্টি কুমড়া, শিমের বিচি — ক্যালরি একটু বেশি, কম খাবেন
  • চা খেতে পারেন

গ্রুপ ৪ — বেশি খাবেন

  • সব রকম শাকসবজি ও ফলমূল — ভিটামিনের সাথে আছে আঁশ বা ফাইবার যা রক্ত থেকে কোলেস্টেরল দূর করে
  • সব রকম ফল — বিশেষত কলা, পেঁপে, ডাব (উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত উপকারী); পেয়ারা, বাতাবি লেবু, আমড়া, আমলকি, জাম, জলপাই খুবই উপকারী
  • ফলের খোসা ও বিচিসহ খাওয়া যায় — তবে আরও ভালো
  • ছোট মাছ — বেশি করে খাবেন
  • কুসুম ছাড়া ডিম — প্রতিদিন খেতে পারবেন

শেষ কথা

  • খাবারকে উপভোগ করতে হলে খাবারের মেন্যুতে বৈচিত্র্য আনতে হবে। একই রকম খাবার বারবার খেলে একঘেয়েমি আসে
  • সপ্তাহে অন্তত একদিন শরীরের ওজন মেপে দেখা উচিত। অতিরিক্ত ওজন কমালে রক্তচাপ, রক্তে কোলেস্টেরল এবং ক্ষতিকর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে
  • নিয়মিত ব্যায়ামের (হাঁটা, সাঁতারকাটা, সাইকেল চালানো) অভ্যাস করুন। ব্যায়াম শরীরের ক্যালোরি খরচ করার মাধ্যমে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখে। তবে বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে অতিরিক্ত পরিশ্রমে সতর্ক থাকতে হবে
  • সূত্র ও কৃতজ্ঞতা

    এই নিবন্ধটি প্রফেসর ডা. তৃতীশ চন্দ্র ঘোষ রচিত "হার্ট অ্যাটাক ও স্ট্রোক: জানা অজানা" গ্রন্থ থেকে সংকলিত। তিনি Heart Care Foundation Comilla-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট। তাঁর অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ পাঠকদের জন্য অমূল্য।

ছবিঘর

সাধারণ প্রশ্নোত্তর

লাল মাংস কি একেবারেই খাওয়া যাবে না?

লাল মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। পারিবারিকভাবে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে অল্প বয়স থেকেই বর্জন করুন। সুস্থ ব্যক্তিও প্রতিদিন নয়, মাঝেমধ্যে একটু খেতে পারেন।

#diet #heart attack #cholesterol #red meat #fast food #nutrition #prevention
এই তথ্য শিক্ষামূলক, চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

আরও পড়ুন

রক্তে কোলেস্টেরল কি, এর কাজ, মাত্রা ও নিয়ন্ত্রণের উপায়
পড়ুন →
ডায়াবেটিস ও হৃদরোগের গোপন সম্পর্ক: যে লক্ষণগুলো অবহেলা করবেন না
পড়ুন →
✆